প্রিয় লিজ,
আমি কর্মক্ষেত্রে একটি কঠিন সময় পার করছি। আমি যে টিমে কাজ করতাম তার সুপারভাইজার চলে যাওয়ার পদটিতে আমাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু একমাস চলে যাওয়ার পরও আমার পুরোনো সহকর্মীরা যারা বর্তমানে আমার অধীনস্ত তারা আমাকে বসের মতো সম্মান করছেন না।
বরং আগের মতোই তারা আমার সঙ্গে তাদের সমপর্যায়ের সহকর্মী মতো আচরণ করছে। কিন্তু স্বাভাবিক নিয়মটি হলো, কেউ যদি তার বসকে নাও পছন্দ করেন তবুও তার টাইটেল এবং পজিশনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
আর তা ছাড়া আমাদের টিমের আগের বস ফিল চলে যাওয়ার পর আমি ছাড়া আর কেউ তার পদটির জন্য আবেদনও করেনি। আমি একাই আবেদন করি। অধীনস্তদের বিরুদ্ধে আমার তিনটি নির্দিষ্ট অভিযোগ রয়েছে:
১. তারা আমার সঙ্গে সত্যিই কথা বলেন না। আমি তাদেরকে প্রশ্ন করলে তারা ভদ্রভাবেই উত্তর দেন। কিন্তু তারা খুবই আড়ষ্ট এবং ফরমাল আচরণ করেন।
২. আমাদের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে। ফলে তারা যখন সরাসরি নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ায় লিপ্ত হন আমার সঙ্গে তার কিছুই বলেন না।
৩. আর সবচেয়ে বড় বাজে বিষয়টি হলো, কোনো কাজ কীভাবে করতে হবে তা জানা না থাকলে সে সম্পর্কে এবং পরিকল্পনা তৈরির সময় তারা আমার পরামর্শ নেয়না। আমাকে কিছু জিজ্ঞেস না করে বরং তার পরস্পরের কাছে সহায়তা চান।
এমন পরিস্থিতিতে আমার প্রতি তাদের আনুগত্য অর্জনে আমি কী করতে পারি?
ধন্যবাদ,
ক্যালেই
প্রিয় ক্যালেই,
এটা খুবই হতাশাজনক যখন আপনি ভাবেন একরকম আর ঘটে আরেক রকম। আর আপনি কখনো টিমের সদস্যদের কাছ থেকে জোর করে সম্মান আদায় করতে পারবেন না।
কর্মনীতি অনুযায়ী তাদের হয়তো আপনাকে বস হিসেবে সম্মান করা উচিৎ। কিন্তু আপনি এখনো তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি। আর শুধু প্রমোশন পেলেই এই বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না। এটি গড়ে তুলতে আরো সময় লাগবে।
আর আপনি যদি মনে করেন যে, বস হওয়ার ফলেই আপনি যা বলবেন তাদেরকে তাই শুনতে হবে তাহলে আপনি কখনোই তাদের সম্মান অর্জন করতে পারবেন না। আপনি হয়তো বিশ্বাস করতে পারেন সকলেরই আপনার পদমর্যাদা এবং অবস্থানের প্রতি সম্মান দেখানো উচিৎ। কিন্তু এই মুহূর্তে আপনি কী ভাবেন তা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই।
আপনার নেতৃত্ব গ্রহণের প্রথম অ্যাসাইনমেন্ট হলো চোখ-কান খোলা রেখে চারপাশের খোঁজ খবর রাখা এবং বর্তমানে বাস করা। আর কেউ আপনার কথা শুনছেনা বলে মনে যে রাগ পুষে রেখেছেন তা থেকে বের হয়ে আসতে হবে।
আসলে সত্যি কথা বলতে কি, আপনি আসলে তাদের প্রত্যাশাও পূরণ করতে পারছেন না!
আপনি তাদের কাছ থেকে জোর করে সম্মান আদায় করতে পারবেন না। বরং আপনাকে নিজের আচরণ দিয়ে তাদের কাছ থেকে সম্মান আদায় করে নিতে হবে।
এ ক্ষেত্রে বস হওয়ার পর আপনার মধ্যে যে উচ্চমন্যতা সৃষ্টি হয়েছে তা ত্যাগ করতে হবে। আপনি আগে যে টিমের সদস্য ছিলেন সে টিমেরই ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন এখন। আর প্রতিটি নতুন ম্যানেজারকেই এই বিষয়টি শিখতে হবে যে, শুধু ম্যানেজার হওয়ার ফলেই টিমের অন্য সদস্যদের চেয়ে আপনি বেশি স্মার্ট বা যোগ্যতা সম্পন্ন হয়ে যাননি।
আপনি যখন থেকে আপনার টিমের সদস্যদের সঙ্গে মানবিক ও বিনয়ী আচরণ করবেন তখন থেকেই তারা আপনাকে সম্মান করা শুরু করবে।
এ সম্পর্কে এখানে রইল পাঁচটি পরামর্শ:
১. আপনার টিমের সদস্যরা পরামর্শের জন্য আপনার কাছে আসল নাকি টিমের অন্য সদস্যদের কাছে গেল তা নিয়ে উদ্বেগে ভোগা বন্ধ করুন। আপনি নিজে বরং তাদের বিশ্বস্ত পরামর্শক হয়ে উঠুন। তাদেরকে জিজ্ঞেস করুন, “আপনি কীভাবে তাদেরকে সহায়তা করতে পারেন?” আর তারা যদি বলে, “আপনি পারবেন না”, তাহলে বলুন, “আচ্ছা, ঠিক আছে”।
২. আপনি নিজেও টিমের সদস্যদের কাছে পরামর্শ চান। তাদের জিজ্ঞেস করুন, “আমি কীভাবে আপনাদেরকে সবচেয়ে বেশি সম্মান করতে পারি?” নম্রতা প্রদর্শন করুন। আপনি যখন নিজেকে বিশ্বস্ত হিসেবে তুলে ধরবেন তারা আপনার ওপর আস্থা স্থাপন করবে।
৩. সহকর্মীদেরকে তাদের কর্মপ্রচেষ্টার জন্য ধন্যবাদ দিন। তাদের ডেস্কে গিয়ে তাদের সঙ্গে কাজ ভিন্ন অন্য কিছু নিয়ে কথা বলুন।
৪. আপনার টিমের সদস্যদের কী করা উচিৎ আর কী করা উচিৎ নয় সে সম্পর্কিত ধারণা ত্যাগ করুন। তারা যেমন আছে তেমন ভাবেই তাদের গ্রহণ করুন। আপনাদের আগের বস ফিলও নিশ্চয় তাই করেছেন। আপনারও উচিৎ তার পদাঙ্ক অনুসরণ করা।
৫. স্টাফ মিটিংগুলোতে টিমের সদস্যদেরকে বলুন যে, আপনার তাদের সহায়তা দরকার। তাদেরকে বলুন আমি ফিল নই। কিন্তু আমি আপনাদের জন্য ফিলের মতোই হতে চাই। আদেশ এবং নিয়ন্ত্রণমূলক ভাব ধারন না করে বরং “আসুন সবাই মিলে কাজটি করি” এমন আচরণ করুন। এতে আরো সহজে এবং আনন্দের সঙ্গেই সামনে এগিয়ে যেতে পারবেন আপনি!
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল