৯ কেজি সোনা উদ্ধার ওসমানী বিমানবন্দরে
৯ কেজি সোনা উদ্ধার ওসমানী বিমানবন্দরে

৯ কেজি সোনা উদ্ধার ওসমানী বিমানবন্দরে

বিডি নিউজ ৬৪:সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর ৬টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দরেরর নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা প্লেনের দু’টি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *