বিডি নিউজ ৬৪: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমা সম্পর্কে বক্তৃতা দিচ্ছিলেন অমিতাভ। তখনই তিনি বলেন, দেশে মহিলাদের উন্নয়ের জন্য ছবিতে মহিলা চরিত্র খুব গুরুত্বপূর্ণ। তাঁর কথা বিস্তারিত বলতে গিয়ে তিনি ঋত্বিক ঘটকের মেঘে ঢাকার তারার নীতার (সুপ্রিয়া দেবী) প্রসঙ্গ আনেন। এছাড়া গাইডের রোজ়ি (ওয়াহিদা রহমান) ও হায়দারের গাজ়ালা (টাবু)-র কথাও আনেন। তিনি এও বলেন, কি অ্যান্ড কা ছবিটি সম্পূর্ণ বিপরীত এক ঘটনাকে তুলে ধরেছে। সেখানে বাড়ির মহিলারা বাইরের কাজ করে আর পুরুষ ঘর সামলায়। আর সম্প্রতি অ্যায় দিল হ্যায় মুশকিলে এক ডিভোর্সি মহিলা তার প্রেমিককে বলে, “ম্যায় কিসিকি জ়রুরত নেহি খোয়াইশ বননা চাহতি হুঁ”।
অ্যায় দিল হ্যায় মুশকিলে এই সংলাপটি বলেছেন ঐশ্বরিয়া। তাহলে কি অমিতাভ বচ্চন ছবিটি দেখে ফেলেছেন? এমনি এমনিই মুখে কুলুপ এঁটে আছেন তিনি?
শোনা গিয়েছিল, ঐশ্বরিয়া যে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন, তা পছন্দ হয়নি বিগ বি-র। তাই ইচ্ছাকৃতভাবেই অ্যায় দিল হ্যায় মুশকিল থেকে দূরে ছিলেন তিনি। অভিষেক বচ্চনও মাত্র একবার ছাড়া টুইটারে ছবি সম্পর্কে কোনও কথা বলেননি। তবে এও শেনা গিয়েছিল, বচ্চনরা নাকি মোটেও আপসেট নন। তাঁরা সবাই অভিনেতা। তাঁরা জানেন, চরিত্র যা চাইবে অভিনেতাদের তাই করতে হবে। সে রণবীরের গালে লাগিয়ে দেওয়া ক্রিমে ঠোঁট লাগানোই হোক বা আরও কোনও ঘনিষ্ঠ দৃশ্য।
কিন্তু ছবির স্ক্রিনিংয়ের দিন অনুপস্থিত ছিলেন বচ্চনরা। শোনা যায়, ঐশ্বরিয়া নিজে নাকি বচ্চন পরিবারের জন্য একটি স্পেশাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল