আরও উন্নত গ্রাফিক্সে পর্দায় ফিরছে মানুষ আর পশুর প্রেম
আরও উন্নত গ্রাফিক্সে পর্দায় ফিরছে মানুষ আর পশুর প্রেম

আরও উন্নত গ্রাফিক্সে পর্দায় ফিরছে মানুষ আর পশুর প্রেম

বিডি নিউজ ৬৪: রূপকথার পাতা থেকে ছবির পর্দায় প্রথম তাদের দেখা গিয়েছিল ১৯৯১ সালে। এক দুর্লভ ফুল, অসহায় বাবার আকুতি, জীবন্ত আসবাবপত্র, গা ছমছমে কেল্লার নির্জনতায় ওয়াল্ট ডিজনির অ্যানিমেশনে ধরা দিয়েছিল সুন্দরী আর অভিশপ্ত পশুমানবের প্রেম ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। সেই ছবি এবার ফিরল আরও উন্নত হয়ে, অ্যানিমেশন, গ্রাফিক্স আর চিরাচরিত ছবির যুগলবন্দিতে।

সেই জন্যই ট্রেলার মুক্তির পর থেকেই তোলপাড় হচ্ছে বিশ্বে। অ্যানিমেশনের ছবিকেও হার মানাচ্ছে এই নতুন ভার্সন। এর কারণ এখানে যে বাস্তব আর কল্পনা হাত ধরে হাঁটছে পাশাপাশি। সুন্দরীকে দেখা যাচ্ছে মানুষ হিসেবেই, পশুমানবটিও বড় জীবন্ত! কী ভাবে নতুন ছবি তৈরি হচ্ছে তাদের প্রেম কাহিনী?

গল্প মোটামুটি রূপকথাকে অনুসরণ করেই পথ হেঁটেছে। তার সঙ্গে মিশেছে ওয়ান্ট ডিজনি ঘরানায় কিছু অপ্রত্যাশিত মোড়। দেখা যাচ্ছে, এক বাবা মেয়ের জন্য সংগ্রহ করতে চাইছেন এক দুর্লভ ফুল। যা ফুটে থাকে এক পশুমানবের বাগানে। সেই ফুল তুলতে গিয়ে পশুমানবের কোপে পড়ল বাবাটি। তাকে বন্দি করে রাখা হলো কারাগারে। এমনকি বাবাকে ছাড়াতে মেয়ে এসে স্বেচ্ছায় বন্দি হল সেই দুর্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *