ফরিদপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের প্রস্তুতি সভা
ফরিদপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের প্রস্তুতি সভা

ফরিদপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের প্রস্তুতি সভা

বিডি নিউজ ৬৪: মাঠপর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড প্রচার, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরিদপুর জেলার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ফরিদপুর জেলার ৫১০টি স্থানে সরাসরি সম্প্রচার ও ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্স সফল করতে আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরাদুল হক। ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া বলেন, “প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *