বিডি নিউজ ৬৪: চাঁদপুরের মেঘনা নদীতে সেলিম বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে ভোলায় আজ মঙ্গলবার সকালে মানববন্ধন, পথসভা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ভোলা জেলা বালু ও পাথরবাহী জাহাজ মালিক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা বালু ও পাথরবাহী জাহাজ মালিক সমিতির নেতা ফারুক গাজী, নুরনবী, হারুন গাজী, অহিদুর রহমান, হামিম মোল্লা প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল