বোয়ালমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
বোয়ালমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

বোয়ালমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের পশুর হাটের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ এবং উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বোয়ালমারী রক্ষা কমিটি। আজ মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলা সদরের পশুর হাট এলাকায় ‘বোয়ালমারীর সর্বস্তরের জনগণ’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী রক্ষা কমিটির আহ্বায়ক মো. বদিউজ্জামান খান টুলু, মানোয়ার হোসেন চৌধুরী, শাখাওয়াত হোসেন, মোশারফ হোসেন প্রমুখ। বক্তারা বোয়ালমারীর ঐতিহ্যবাহী পশুর হাটের জায়গা থেকে বিনা টেন্ডারে শত বছরের পুরনো গাছ কেটে ফেলার প্রতিবাদে, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি এবং ওই এলাকায় বসবাসরত সংখ্যালঘুদের উচ্ছেদ চেষ্টা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে প্রতিকার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *