বিডি নিউজ ৬৪: কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হাসান পিঙ্কুকে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত করার দাবিতে বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে কয়েক শ নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের আলীপুর গোলপুকুর চত্বরে মিছিল করে। মিছিল শেষে একই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, আজ সোমবার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণবশত ওই সভা বাতিল করা হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল