ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি
ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

বিডি নিউজ ৬৪: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানী ঢাকায় সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আব্দুল্লাহ সরদার বাবু, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, মোজাম্মেল খান মিঠু প্রমুখ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে সভা ও সমাবেশের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *