৩ গৃহকর্মী দগ্ধ, গুলশানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
৩ গৃহকর্মী দগ্ধ, গুলশানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

৩ গৃহকর্মী দগ্ধ, গুলশানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশান ২ নাম্বারে (রোড-৭৩) একটি বহুতল ভবনের তৃতীয় তলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শরিফা (১৮), বেদানা (২০) ও পারভিন (৩৭)।
বাসার দারোয়ান রুবেল ‍তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
দগ্ধ পারভিন বলেন, আমরা ওই বাসায় থাকি। সকালে রান্নার কাজে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শঙ্কর পাল বলেন, শরিফা ও বেদানার অবস্থা আশঙ্কাজনক। পারভিনের অবস্থাও গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *