জেসন রয় এখন বিগ ব্যাশে খেলবেন
জেসন রয় এখন বিগ ব্যাশে খেলবেন

জেসন রয় এখন বিগ ব্যাশে খেলবেন

বিডি নিউজ ৬৪: আগামী মাসে সিডনি সিক্সার্সের হয়ে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ টি-২০ লিগে খেলবেন ইংলিশ ওপেনার জেসন রয়। ক্লাবের এক বিবৃবিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২৬ বছর বয়সী রয় ইংল্যান্ডের হয়ে ১৬টি টি২০ ও ৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

দক্ষিণ আফিকায় জন্মগ্রহনকারী রয় সিক্সার্সের ব্যাটিং লাইন-আপে বাড়তি শক্তি যোগ করবেন। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ান টেস্ট তারকা ব্র্যাড হ্যাডিন ও অল-রাউন্ডার মোয়েসিস হেনরিকসকে নিয়ে সিক্সার্স বেশ আত্মবিশ্বাশী মেজাজেই রয়েছে।

সিক্সার্স এর প্রধান কোচ গ্রেগ শিপার্ড বলেছেন, “রয়ের নিয়োগ ক্লাবের জন্য অন্যতম সেরা একটি সিদ্ধান্ত। রয়কে পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সে বর্তমান টি২০ ক্রিকেটে অন্যতম প্রতিভাবান একজন ক্রিকেটার। টপ অর্ডারে তার ব্যাটিং যেকোন দলের জন্য অস্ত্র হিসেবে কাজ করতে পারে। তাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *