শীর্ষস্থান অক্ষুণ্ন রাখল ইংল্যান্ড স্কটল্যান্ডকে হারিয়ে
শীর্ষস্থান অক্ষুণ্ন রাখল ইংল্যান্ড স্কটল্যান্ডকে হারিয়ে

শীর্ষস্থান অক্ষুণ্ন রাখল ইংল্যান্ড স্কটল্যান্ডকে হারিয়ে

বিডি নিউজ ৬৪: রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ইংল্যান্ড। ৩-০ ব্যাবধানের এই জয়ের ফলে দলটির শীর্ষস্থান আরও মজবুত হলো। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড এখন শীর্ষে।

ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে শুরুটা তেমন ভাল হয়নি ইংল্যান্ডের। তবে ধীরে ধীরে বদলে যায় দৃশ্যপট। ২৪তম মিনিটে মিডফিল্ডার কাইল ওয়াকারের ক্রস থেকে বল পেয়ে স্টারিজের দারুণ এক হেডে কল্যাণে প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে এই একটিই গোল।

দ্বিতীয়ার্ধে ব্যাবধান বাড়াতে আক্রমণাত্বক খেলা শুরু করে জার্মানি। ৫০ তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লালানা। গোটা ম্যাচে খুব একটা খারাপ খেলেনি স্কটল্যান্ড। কিন্তু একটিও গোলের দেখা পায়নি দলটি। ৬১ তম মিনিটে চেলসি ডিফেন্ডার ক্যাহিলের জয়সূচক গোলে পরাজয়ের স্বাদ পায় স্কটিশরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *