বিডি নিউজ ৬৪: সময়ের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ একটি। স্মার্ট ফোন এবং অ্যান্ড্রয়েডসহ কমবেশি সব মোবাইলেই সাপোর্ট করে এই অ্যাপটি। তবে কিছু মোবাইলে এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে দুঃসংবাদ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পর কয়েকটি মোবাইলে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড, আইফোন, উইনডোজ ফোনের হদিশ নিলে দেখা যাবে, এককালের জনপ্রিয় বহু অপারেটিং সিস্টেমই আজ আর এ ফোনগুলোতে ব্যবহার করা হয় না। এতদিন পর্যন্ত এই সমস্ত পুরনো দিনের মোবাইলকেও সাপোর্ট করছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আর নয়। ৩১ ডিসেম্বরের পরে অচল অপারেটিং সিস্টেম সম্পন্ন মোবাইলগুলোতে আর মিলবে না হোয়াটসঅ্যাপের সুবিধা।
এই নির্দিষ্ট সময়সীমার পরে কোন কোন ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ, তা কর্তৃপক্ষ জানিয়েছে। সেই মোবাইলগুলোতে ৩১ ডিসেম্বরের পরে আর ব্যবহার করা যাবে না হোয়াটস অ্যাপ যে সমস্ত ফোনের অপারেটিং সিস্টেম-
১. ব্ল্যাকবেরি ওএস এবং ব্ল্যাকবেরি টেন
২. নোকিয়া এস ফরটি
৩. অ্যানড্রয়েড টু পয়েন্ট ওয়ান, অ্যান্ড্রয়েড টু পয়েন্ট টু
৪. উইনডোজ সেভেন পয়েন্ট ওয়ান
৫. আই ফোন থ্রি জিএস/আইওএস সিক্স
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইতোমধ্যে এই সব অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের মোবাইলে একটি নোটিফিকেশন ম্যাসেজ পাঠিয়ে দিতে শুরু করেছে। যাতে লেখা রয়েছে, ‘আপনি ৩১ ডিসেম্বরের পর আর হোয়াটসঅ্যাপ সেবাটি ব্যবহার করতে পারবেন না।’
তবে অ্যান্ড্রয়েড, আইফোন বা উইনডোজ ফোনকে আপগ্রেড করে নিলে নির্বিঘ্নেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল