বিডি নিউজ ৬৪: যারা স্মার্টফোনে বেশি সময় ব্যয় করেন তাদের ঘুমের গুনগত মান এবং সার্বিকভাবে ঘুমের সময়ও কমে যেতে পারে। নতুন এক গবেষণায় এমনটাই দেখা গেছে।
স্মার্টফোন এখন ক্রমাগতভাবে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। কিন্তু এর অতি ব্যবহারে ঘুমের কী প্রভাব পড়ে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ঘুমের গভীরতা কমে যাওয়ার ফলে স্থুলতা, ডায়াবেটিস এবং মানসিক অবসাদের মতো সমস্যা সৃষ্টি হয় বলে জানিয়েছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সানফ্রান্সিসকো এর ম্যাথিউ ক্রিস্টেনসেন এবং তার সহকর্মীরা এই অনুমানটি নিয়ে গবেষণা চালিয়েছেন যে, স্ক্রিনে বেশি সময় কাটালে ঘুমের গুনগত মান কমে যায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে ওই গবেষণায় অংশগ্রহণকারী ৬৫৩জন প্রাপ্ত বয়স্ক লোকের সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ কথা বলেন তারা।
৩০দিন ধরে গবেষণায় অংশগ্রহণকারীর স্ক্রিনে কতটা সময় ব্যয় করছেন তার পরিমাপ করা হয়। এছাড়া ওই সময়ে তাদের ঘুমের পরিমাণ এবং গুনগত মানও পরিমাপ করা হয়।
গবেষকরা দেখতে পেয়েছেন, গবেষণায় অংশগ্রহণকারীদের প্রত্যেকে ওই সময়ে মোট ৩৮.৪ ঘন্টা সময় স্মার্টফোনের স্ক্রিনে ব্যয় করেছেন। আর প্রতি ঘন্টায় গড়ে ৩.৭ মিনিট সময় ধরে প্রত্যেকের স্মার্ট ফোন সক্রিয় ছিল।
এতে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে স্মার্টফোনের স্ক্রিনে সময় ব্যয় করার ফলে ঘুমের গুনগত মান কমে এসেছে। বিশেষ করে যখন ঘুমানোর আগে স্মার্ট ফোন ব্যবহার করা হচ্ছে তখনই ঘুমের গুনগত মান কমে যাচ্ছে।
গবেষণাটি প্লোস ওয়ান নামের জর্নালে প্রকাশিত হয়েছে।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল