বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক রাতেই পাল্টে দিলেন বলিউড তারকাদের জীবন। ৮ নভেম্বর রাতে ৫০০ টাকা ও হাজার টাকার নোট বাতিল দেওয়ার কথা ঘোষণা করতেই বিপাকে পড়েছেন অনেকে। হাতে টাকা বলতে ৫০০ বা ১০০০ টাকার নোট। খুচরো নেই। এদিকে ব্যাঙ্কিং পরিষেবাও বন্ধ একদিনের জন্য। ফলে ঘোর সমস্যায় অনেকেই। এই সমস্যা থেকে বাদ পড়েননি বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ৫০০-১০০০ টাকা বাতিল হওয়ায় ধার করে সংসার চলছে বিপাশা বসুর, মাটির ব্যাংক ভরসা মিনির টুইটারে টুইট করে নিজের দুঃখের আখ্যান ব্যাখ্য়া করেছেন বিপাশা। কয়েকটা ডিম কেনার জন্য স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বন্ধু রকি এস-এর থেকে টাকা ধার করতে হয়েছে বিপাশাকে। ওদিকে মোটামুটি একই অবস্থা টেলিভিশন ব্যক্তিত্ব তথা জনপ্রিয় পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুরের। মোদি ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল করার জেরে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারকা গৃহিনী।
মিনি টুইট করে বলেন, আজ সকালে জিনিসপত্র কেনাকাটির জন্য আমাদের পরিবারের একত্রিত শক্তি মাত্র ৭৩২ টাকা। মাটির ব্যাংক ভাঙতে হবে বোধ হয়। আবার আর একটি টুইটে মিনি বলেন, “আজ রিকশাও করতে পারব না। এটিএম অ্যাকাউন্ট দিয়ে উবারই করতে হবে। দিনমজুরদের খুব ভয়ঙ্কর কাটবে এই কটা দিন।” উল্লেখ্য, তবে কালো টাকার দুর্নীতি এড়াতে মোদির এই সাহসী পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন অনেকেই। আজ, ৯ নভেম্বর ব্যাংক পরিষেবা বন্ধ থাকার পর ১০ নভেম্বর থেকে ব্যাঙ্কগুলি থেকে পুরনো নোটের পরিবর্তে নতুন নোট সংগ্রহ করা যাবে।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল