বিডি নিউজ ৬৪: অবশেষে ‘ম্যাডাম প্রেসিডেন্ট’ ইস্যু সংখ্যা বাতিল করলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী নিউজউইক। হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন- এমন আত্মবিশ্বাস থেকেই হিলারিকে নিয়ে করা ওই ইস্যু ১ লাখ ২৫ হাজার কপি ছাপানো হয়। যার একটি কপিতে হিলারি স্বাক্ষরও করেন। এরপর সেগুলো বাজারে ছাড়ে নিউজউইক কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার গভীর রাতের পর উল্টে যায় সব হিসাব নিকাশ। অল্প সময়ের মধ্যেই নিউজউইক সেই ছাপানো সংখ্যা ফেরত নেওয়া শুরু হয়।
এ বিষয়ে নিউজউইকের সহযোগী প্রতিষ্ঠান টপিক্স মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি রোমানদো বলেছেন, ‘অন্যদের মতো আমরাও ভেবেছিলাম হিলারি জয়ী হবেন; কিন্তু পরে বুঝলাম আমরা ভুল ছিলাম।’ টপিক্স মিডিয়া জানিয়েছে, ভোটের এক সপ্তাহ আগে থেকেই ধারণা হচ্ছিল হিলারি জয়ী হবেন। তাই তাকে নিয়ে একটি ইস্যু বা সংখ্যা করার সিদ্ধান্ত হয়। কিন্তু ভোটে হিলারি হেরে যাওয়ায় তাকে কাভার স্টোরি করে বাজারে ছেড়ে দেওয়া সংখ্যাটি তুলে নেয়া হয়।
নির্বাচনের আগের দিন পর্যন্ত অধিকাংশ জরিপে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্পের কাছে হেরে যান ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল