বিডি নিউজ ৬৪: বসের প্রিয়পাত্র হয়ে ওঠা সব কর্মীর মনের এক গোপন ইচ্ছা হয়ে বিরাজ করে। এর জন্য অনেক কাঠখড় পুড়িয়েও ব্যর্থ হন অনেকে। আবার চোখের সামনে অনেক কর্মী বসের কাছের মানুষ হয়ে উঠতে পারেন। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিভাবে বসের প্রিয় কর্মী হয়ে ওঠা যায়।
১. দেখা, কথা আর হাসি : অফিসে এসে বা যখনই বসের সঙ্গে দেখা হবে তখনই হাসি দিয়ে কুশল বিনিময় করুন। দেখা না হলে প্রতিদিন একবার করে গিয়ে দেখা করুন। আচরণগত দিক থেকে বসের সঙ্গ সুসম্পর্ক গড়ার দারুণ উপায় এটি। মুখের আন্তরিক হাসি আপনাকে বসের অনেক কাছে নিতে পারে।
২. বসের আগে বের হবেন না : কর্মদিবসে একই সময় ধরে কাজ করলে অফিস থেকে বসের আগে বেরিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বসকে খুশী করতে তিনি বেরিয়ে যাওয়ার পর আপনি বের হবেন। এতে করে বস আপনাকে দায়িত্বশীল বলে মনে করবেন।
৩. খুব বেশি প্রশ্ন নয় : বসকে প্রশ্ন করা যেতেই পারে। তবে প্রশ্নগুলো যেন বোকার মতো না হয়। তবে প্রচুর প্রশ্ন করে তাকে বিরক্ত করবেন না। প্রয়োজন হলে বেশি প্রশ্ন করতে পারেন। তবে তা কাজের হতে হবে।
৪. বসে আগ্রহে আগ্রহ দেখান : বস যে বিষয়ে আগ্রহী আপনিও সে বিষয়ে আগ্রহী হয়ে উঠুন। বসের পছন্দ-অপছন্দ জানুন। সেগুলো সম্পর্কে জেনে নিন। যখন আপনি বসের পছন্দের বিষয়ে আগ্রহ দেখাবেন, তখন তিনি আপনার ওপর খুশী হয়ে উঠবেন।
৫. কাজের সীমা ধরে কাজ করুন : প্রত্যেক কাজের সময়সীমা বেঁধে দেওয়া থাকে। সেই সময় মেনে কাজ করুন। এতে বস তুষ্ট থাকেন। এর ফলে বস আপনার ওপর আস্থাশীল হবেন। এর চেয়ে আর বেশি কিছু লাগে না।
৬. সমস্যার সমাধান বের করুন : সমাধান ছাড়া আসলে কোনো সমস্যা নেই। তাই কেবল সমস্যা নিয়ে বসের কাছে যাবেন না। সমাধান বের করুন। আপনাকে দায়িত্বশীল বলে মেনে নেবেন বস।
৭. স্বেচ্ছাশ্রম দিন : এর মাধ্যমে বসের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। যেকোনো কাজে এগিয়ে যান। হিসাবের বাইরের কাজ হবে এগুলো। অন্যের বা বসের কোনো কাজের দায়িত্ব নিন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল