বিডি নিউজ ৬৪: কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জিয়ারকান্দি ইউনিয়নের বিনাপ্রদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসাইন হত্যার ঘটনায় সাথে জড়িত থাকার বাবূল নামে একজনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন ঘটনারস্থল দাউদকান্দির ঢাকা-হোমনা সড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ড পরিদর্শন করেছেন। উপজেলা যুবলীগের মানবনন্ধন ও প্রতিবাদসভা স্থগিত।
মনির চেয়ারম্যান হত্যা মামলার আসামিরা হলো- জুলহাস (৩৮), রাসেল ওরফে তামা রাসেল(৩৩), মোহাম্মদ আলী(৩৫) নূর মোহাম্মদ (২৮). হাছান(৩৫), সাইফুল (২৭), নুবেল মিয়া(২৫), আবু সাঈদ(৩২), ইয়াসিন (২৫) বেলাল আহমেদ ওরফে বাবু (২৮), আল-আমিন(৩০), সুমন (৩০), তিতাস উপজেলার সাকিল ওরফে ছোট ভাই(২৬)।
কুমিল্লা ডিবি পুলিশের সূত্রে জানা যায়, মনির হোসেন চেয়ারম্যানকে হত্যার সাথে জড়িত থাকায় বেলাল আহমেদ ওরফে বাবুল(৩০)কে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বাবুল মনির চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়ার মনির চেয়ারম্যানের ৪ সহযোগিকে ডিবি পুলিশের একটি টিম তাদেরেকে জিজ্ঞাসাবেদর কুমিল্লা নিয়ে যায়। বুধবার রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে তিতাস উপজেলা যুবলীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার উপজেলা যুবলীগের আহবায়ক ও মনির হোসেন চেয়ারম্যান হত্যার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। পরে বিশেষ কারণ দেখিয়ে তা বন্ধ করে দেয়। এব্যাপরে তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম মুরাদের সাথে আলাপকালে তিনি বলেন, ওপরের নির্দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনিরুল ইসলাম জানান, যুবলীগের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার কোনও বাধা নিষেধ ছিল না। তবে কি কারণে স্থগিত করা হয়েছে তা আমার জানা নেই।
কুমিল্লা ডিবির কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল হক বলেন, নিহত মনির চেয়ারম্যানের গাড়িতে থাকা মাসুমসহ তার ৪সহযোগিকে জিজ্ঞাসাবাদেও জন্য নেওয়া হয়েছিল। রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যার সাথে জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপর শাহ মোঃ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হত্যা কান্ডে বিষয়ে কিছু তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি। ঘটনার সবদিক বিবেচনা করে আমাদের টিম মাঠে কাজ করছে। যারা প্রকৃত দোষী তাদেরকে তাদেরকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল