বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ফলাফল নিয়ে চরম উত্তেজনার মুহূর্তে মার্কিনদের শান্ত থাকতে পরামর্শ দিয়েছেন মনোরোগ চিকিৎসকেরা। অতিরিক্ত উত্তেজনা আর উৎকণ্ঠায় শারীরিক বা মানসিক সমস্যা এড়িয়ে চলতে তাঁদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ব্রেইন মাইন্ড ইনস্টিটিউট ডট কমের প্রতিষ্ঠাতা ড. কেইথ এব্লো বলেছেন, মার্কিনদের বিভাজন নিয়ে উৎকণ্ঠা কমাতে হবে। তিনি বলেছেন, এই দেশটির ভিত্তি বিশ্বাসের।
যুক্তরাষ্ট্র দুটি বিশ্বযুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি জনগণকে পরামর্শ দিয়ে বলেছেন, নির্বাচনে হেরে গেলেই ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজের লক্ষ্য ও আদর্শের জন্য সংগ্রাম অব্যাহত রাখার মানসিকতা লালন করে যেতে হবে। নির্বাচন বা রাজনীতিতে সক্রিয় যাঁরা, পরাজয়ের পর তাঁদের কর্মকাণ্ড বাড়িয়ে দিতে হবে। নিজের বিশ্বাসের জন্য সংগ্রামকে দৃঢ় করতে হবে।
ড. কেইথ এব্লো বলেছেন, নির্বাচনে হারার পরও দলকে বা সমর্থকদের চাঁদা প্রদান বাড়াতে হবে। এটি করলে মন ভালো থাকবে। কেইথ এব্লো আরও বলেছেন, যাঁরা নির্বাচনে জিতবেন, তাঁদের ঘৃণা করা যাবে না। মনে রাখতে হবে, নির্বাচনে বিজয়ী প্রার্থী যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করবেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল