আজ বিপিএলে মুখোমুখি যারা
আজ বিপিএলে মুখোমুখি যারা

আজ বিপিএলে মুখোমুখি যারা

বিডি নিউজ ৬৪: প্রথম দিন থেকেই জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল চতুর্থ আসরের দ্বিতীয় দিনে আজ  বুধবার যথারীতি দু্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স এবং ড্যারেন স্যামির নেতৃত্বাধীন রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়

দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে নাঈম ইসলামের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স এবং প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয়ী দল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। এই খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গতকাল নতুনভাবে শুরু হওয়া বিপিএলের প্রথম দিনে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে পরাজিত করে চিটাগাং ভাইকিংস এবং দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *