বিডি নিউজ ৬৪: রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় অবস্থিত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর বহুতল ভবন ভাঙার রায় প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার ৩৫ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
রায়ে বিজিএমইএ কে তাৎক্ষণিকভাবে ভবনটি ভেঙে ফেলতে বলা হয়েছে। অন্যথায় রায়ের প্রত্যায়িত কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ভবনটিকে ভাঙতে বলা হয়েছে। তবে রায় প্রকাশের পর এখন রিভিউ আবেদন করার সুযোগ থাকছে বিজিএমইএ’র সামনে। অন্যথায় ভবন ভাঙতে আর কোনো আইনগত বাধা থাকবে না।
পরিবেশের ক্ষতি করে বেআইনিভাবে প্রায় এক দশক আগে ১৬তলা ভবনটির নির্মাণ কাজ শেষ করা হয়েছিল। এই ভবনটি অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএ’র আপিল গত ২ জুন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল