মঠবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
মঠবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মঠবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট এবং হিন্দু ছাত্র-যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার মঠবাড়িয়া পৌর শহরের হরি মন্দিরসংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষ অংশ নেয়।

পরে হরি মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তরুণ কান্তি মণ্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি ডা. মো. আনোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদ সভাপতি পরিতোষ বেপারী, পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আইনজীবী দিলীপ কুমার পাইক, প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না, হিন্দু মহাজোট সভাপতি অমল হালদার, সাংবাদিক মজিবর রহমান, যুবলীগ সভাপতি সাকিল আহম্মেদ নওরোজ, হিন্দু ছাত্র-যুব ঐক্য পরিষদ সভাপতি গোপাল রায় প্রমুখ।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও ঘর বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ ছাড়া হিন্দু সম্প্রদায়কে নিয়ে সরকারের প্রাণিসম্পদ মন্ত্রীর সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত  করার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *