বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সমাবেশ করবে না
বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সমাবেশ করবে না

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সমাবেশ করবে না

বিডি নিউজ ৬৪: ২৭টি শর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে এ অনুমতি দেওয়া হয়। তবে ডিএমপির দেওয়া এ অনুমতির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানে সমাবেশ করবে না বিএনপি। তিনি বলেন, আপনারা অবগত আছেন ইতোমধ্যেদলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাই অন্য কোথাও সমাবেশ করার কোন অবকাশ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়নি। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোন স্থানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ করবে না। এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এদিকে ২৭টি শর্তে বিএনপিকে মঙ্গলবার বিকেলের মধ্যেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকালের মধ্যে এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *