স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

বিডি নিউজ ৬৪: মেহেরপুরের গাংনীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও এর প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাংনী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাংনী উপজেলার বামন্দি গ্রামের ওবায়দুর রহমানের ছেলে বাচ্চু মিয়া (২৫) ও কাউসার আলীর ছেলে বিপ্লব হোসেন (২২) ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বামুন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জেএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থী মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন উপজেলা মহাম্মদপুর গ্রামের সোলাইমান হোসেন। পথে বামুন্দী-ছতিয়ান বুনো পাড়ার সাগর হোসেনের নেতৃত্বে কাউছার আলীর ছেলে বিপ্লব হোসেন, ওবাইদুর রহমানের ছেলে বাচ্চু মিয়া, রাহতুলের ছেলে লিখন, জসিম উদ্দীনের ছেলে শামিম, খেদুর মিয়ার ছেলে আলালসহ তাদের সহযোগীরা তার মেয়েকে অশালীন মন্তব্য করে। তিনি এর প্রতিবাদ করলে বখাটেরা তাকে মারধর করে জামা কাপড় ছিড়ে দেয়। পরে ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করলে তিনি পুলিশকে বখাটেদের গ্রেপ্তারের জন্য বলেন।

এ ঘটনায় পুলিশ বামন্দির নিজ বাড়িতে অভিযান চালিয়ে বাচ্চু মিয়া ও বিপ্লব হোসেনকে আটক করে। পরে আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “ভ্রাম্যামাণ আদালতের নির্দেশে আসামিদের মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *