ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয়
ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয়

ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয়

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের প্রেডিসেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের থেকে দ্বিগুণ ব্যবধানে জয়লাভ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম নির্বাচনের ভোটগ্রহণ এই অংশে আগেভাগেই শুরু হয়, যা ছিল মিড নাইট ভোট। যার ফলও চলে এলো তাৎক্ষণিক। যাতে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন চার ভোট, রিপাবলিকান ট্রাম্পের ভোট তার অর্ধেক, অর্থাৎ দুই ভোট। এছাড়া লিবার্টারিয়ান প্রেসিডেন্ট প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন এক ভোট।

ডিক্সভিল নচ কানাডা সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। ২০১২ সালের ভোটে সেখানে বারাক ওবামা ও মিট রমনি দুজনের পক্ষেই পাঁচটি করে ভোট পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *