বিডি নিউজ ৬৪: প্রিমিয়ার লিগে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সুইডিশ তারকা জালটন ইব্রাহিমোভিচ।প্রিমিয়ার লিগের ইতিহাসে ২৫হাজারতম গোলটি এসেছে তার পা ছুঁয়ে। সোয়ানসি সিটির বিপক্ষে গত রবিবার দুই গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে দারুন এক জয় পাইয়ে দিয়েছেন ইব্রা। ম্যাচে ইউনাইটেডের হয়ে অপর গোলটি করেছেন পল পগবা।
৩৫ বছর বয়সী সুইডিশ তারকার ক্লাব ক্যারিয়ারে ব্যক্তিগত ৪০০তম গোলটিও এসেছে সোয়ানসির লিবার্টি স্টেডিয়ামে।
মাইল ফলক অর্জন করা ইব্রা গোল করার আগে নিজেও জানতেননা এই এই পরিসংখ্যানের কথা। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি জানতামনা। আমি মনে করলাম নিজেই বোধ হয় ক্যারিয়ারে ২৫হাজার গোল করেছি।”
বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেইন এবং ইন্টার মিলানের সাবেক এই ফুটবলার কখনোই নিজের গোল করার সামর্থ্য নিয়ে আস্থাহীনতায় ভুগতেননা। গোল খরা নিয়েও তাকে কখনো উদ্বিগ্ন থাকতে হয়নি। তিনি বলেন, “আপনি সুযোগ সৃষ্টি করলে গোল কোন না কোন সময় পাবেনই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল জয়লাভ করা। গোল আসবেই।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল