বিডি নিউজ ৬৪: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট দলের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ওয়াসিস শাহ। গত মাসে ওমানের বিপক্ষে সিরিজে মাত্র ১৫ দিনের জন্য ইউইএ’র কোচের দায়িত্ব পালন করেন শাহ। তবে তার কাজে সন্তোষ প্রকাশ করে শাহকে তিন মাসের জন্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড।
গত এপ্রিলে পদত্যাগ করে আকিব পাকিস্তানে ফিরে গেলে তার স্থলাভিষিক্ত হলেন শাহ।
জাভেদ সরে দাঁড়ানোর পর তার স্থলে এমিরেটস ক্রিকেট বোর্ড স্থায়ীভাবে কাউকে নিয়োগ দিতে চেয়েছিলেন। তারা শাহর প্রতি খুব আগ্রহী ছিলনা এবং এবং অভিজ্ঞতাসম্পন্ন কাউকে চেয়েছিল বলে জানা গেছে। তবে স্বল্প সময়ের দায়িত্ব পালনকালে ৩৮ বছর বয়সী শাহ সকলের প্রশংসা কুড়িয়েছেন।
এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ইস্ট বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, শাহ তিন মাসের জন্য অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। স্বল্প সময়ে শাহ খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের অন্য সাপোর্টিং স্টাফদের মন জয় করেছেন। আশা করছি, এবার মাঠেও তিনি ভাল করবেন।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল