খাগড়াছড়িতে পুলিশের বাধা বিএনপির কর্মসূচিতে
খাগড়াছড়িতে পুলিশের বাধা বিএনপির কর্মসূচিতে

খাগড়াছড়িতে পুলিশের বাধা বিএনপির কর্মসূচিতে

বিডি নিউজ ৬৪: ৭ নভেম্বর উপলক্ষে খাগড়াছড়িতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা শহরে স্থাপিত বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মূল সড়কে উঠার আগে পুলিশের বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত।

সভায় বক্তারা কর্মসূচিতে পুলিশের বাধার তীব্র সমালোচনা করে বলেন, ভবিষ্যতে আর কোন বাধা বিএনপির নেতা-কর্মীরা মানবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভপতি কংচাইরী মাষ্টার, মণীন্দ্র কিশোর ত্রিপুরা, আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *