‘পাগলের মতো ভালোবাসি’ অধরার
‘পাগলের মতো ভালোবাসি’ অধরার

‘পাগলের মতো ভালোবাসি’ অধরার

বিডি নিউজ ৬৪: কাছের মানুষটিকে ভালবাসতে হয় পাগলের মতই। এমনই এক পাগল প্রেমিক জুটির গল্প নিয়ে রোমান্টিক অ্যাকশন মুভি ‘পাগলের মত ভালবাসি’। শাহীন সুমনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন নবাগত নায়িকা অধরা খান। তার বিপরীতে আছেন চিত্রনায়ক সুমিত। জানা গেছে, ছবিটির শুটিং প্রায় শেষ পর্যায়ে।

রাজধানীর উত্তরার একটি শুটিং লোকেশনে ছবিটির শেষ পর্যায়ের কাজ চলছে। ছবিটিতে অধরা স্বনামেই অভিনয় করছেন। আরাবী ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। ছবির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ এবং সঙ্গীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।

‘পাগলের মত ভালবাসি’ তে সুমিত-অধরার পাশাপাশি অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়রাজ, আসিফ প্রমুখ। সবাই নিজেকে উজার করে দিয়েই এই ছবিতে কাজ করেছে বলে জানান ছবির পরিচালক। ছবিটি আগামী বছরের মার্চ মাস নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *