বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা জিয়ার মাজারে
বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা জিয়ার মাজারেবিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা জিয়ার মাজারে

বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা জিয়ার মাজারে

বিডি নিউজ ৬৪: ৭ নভেম্বর উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় মাজার প্রাঙ্গণে ফাতিহা পাঠ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য সংক্ষিপ্ত মোনাজাতে অংশ নেন বেগম জিয়া। এছাড়া দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, ওলামা দলের হাজারো নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত হন।

এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়ার মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

এ সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আফোরাজা আব্বাস, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *