বিডি নিউজ ৬৪: মাবরুর রশিদ বান্নাহ। টেলিছবি নির্মাণ করে বেশ সুনাম কুড়িয়েছেন, এর আগে তিনি অনেক নাটকও করেছেন। এখন নির্মাণের পাশাপাশি নিজেকেও তুলে ধরছেন অভিনেতা হিসেবে। এবার অভিনয় করলেন একটি থটফিল্মে। এর আগেও তিনি দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে । কিন্তু সেগুলো তার কাছে সিরিয়াস কোন বিষয় ছিল না। এই ফিল্মটি তিনি নিজেই পরিচালনা করেছেন। ইউটিউবে থর্টফিল্মটি প্রকাশ করা হয় গত ৪ নভেম্বর রাতে। এখন বেশ আলোচনার বিষয়বস্তু তার এই থর্টফিল্মটিকে ঘিরেই। বিশেষ করে ফেসবুকে রীতিমতো সবাই শুভেচ্ছা জানাচ্ছেন নানান ভাষায়।
কি আছে এই থর্টফিল্মটিতে? এই প্রশ্নের উত্তরটি দিলেন বান্নাহ। তিনি বলেন, ‘এখানে তিনটা চরিত্র আছে। যেখানে রকি, রত্না নামে দুই অভিনয়শিল্পী দুটি চরিত্র করছেন আর একটি চরিত্র করছি আমি। অনেক বেশি মিলে যাবে বাস্তব জীবনের সঙ্গে এ গল্পের চরিত্রগুলো। তাই আমার কাছে মনে হয়েছে চরিত্রটি আমি করলে বেশি বিশ্বাসযোগ্য হবে। পরিচালনা করে অভিনয় করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমি অনেক বছর আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। তবে এবারের অভিনয় নিয়ে আমি খুবই উত্তেজিত’।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল