বান্দরবানে মোটরসাইকেল চোরচক্র আটক
বান্দরবানে মোটরসাইকেল চোরচক্র আটক

বান্দরবানে মোটরসাইকেল চোরচক্র আটক

বিডি নিউজ ৬৪: বান্দরবান সদর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বান্দরবান থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আবুল হোসেন (২২), ছোটন দাশ (২০), রাসেল হোসেন (২৩) ও রাশেল মিঞা (২২)।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার কক্সবাজার জেলা সদর এবং চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ওসি জানান, বান্দরবান জেলা সদরের রেইচা পুলিশ চেকপোস্টের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের সুত্র ধরে তাদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়।

তিনি আরো জানান, গত ৮ অক্টোবর বান্দরবান জেলা সদরের মেঘলা এলাকা থেকে ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলটি চুরি হবার পর থেকে ভিডিও ফুটেজের ছবি দেখে তাদের গ্রেপ্তারের এই প্রচেষ্টা চলছে। শনিবার দিনভর অভিযান শেষে সন্ধ্যার পর ওই ৪ আসামিকে আটক করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *