রাজ্যে নজর ট্রাম্পের ডেমোক্রেটিক প্রাধান্য থাকা
রাজ্যে নজর ট্রাম্পের ডেমোক্রেটিক প্রাধান্য থাকা

রাজ্যে নজর ট্রাম্পের ডেমোক্রেটিক প্রাধান্য থাকা

বিডি নিউজ ৬৪: রিপাবলিকানদের প্রাধান্য থাকা রাজ্যগুলোর পর এবার ডেমোক্রেটিকদের প্রাধান্য থাকা রাজ্যগুলোতে নজর দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটদের শক্ত অবস্থান থাকা মিনেসোটা, মিশিগান ও পেনাসিলভেনিয়া রাজ্যে নির্বাচনের পূর্ববর্তী দুই দিন সফর করতে চান তিনি। এই রাজ্যগুলোতে ১৯৭২ সালের পর আর কোন রিপাবলিকান প্রার্থী জয়ী হয়নি। ট্রাম্প জানান, নির্বাচনের আগের দুইদিন এই রাজ্যগুলোতে সফর করতে চান তিনি।

নেভাডা রাজ্যের রেনো অঞ্চলে এক র‍্যালি চলাকালে ট্রাম্পকে নিরাপত্তারক্ষীরা হঠাৎ করে মঞ্চ থেকে টেনে ভেতরে নিয়ে যায়। এ সময় এক ব্যক্তিকে ধরে নিয়ে যায় নিরাপত্তা রক্ষীরা। পরে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে অডিটোরিয়ামে কিছু একটা দেখে ট্রাম্প বক্তব্য বন্ধ করে দেয়। এরপরই এ ঘটনা ঘটে। অবশ্য তার কয়েক মিনিট পর আবারো মঞ্চে ফেরত এসে বক্তব্য দেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, স্টেজের সামনে থাকা ঐ ব্যক্তির কাছে বন্দুক আছে। কিন্তু পরবর্তীতে তাকে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এই বিরতির পর বক্তব্য শুরু করে ট্রাম্প বলেন, ‘এটা সহজ হবে আমাদের জন্য তা কেউ বলেনি। আমি নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা দারুণ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *