বিডি নিউজ ৬৪: চট্টগ্রমের খলিফাপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানার এসআই আখতার হোসেন জানান, শনিবার রাতে সুফি সৈয়দ শাহ মাজারসংলগ্ন সরু গলিতে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে জানান তিনি। কয়েক দিন আগেই হয়ত বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা গেছে। লাশ পচতে শুরু করায় গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছে, বলেন এসআই আখতার। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল