ভাঙচুর ও লুটপাটের ঘটনা খুবই উদ্বেগ ও সন্দেহজনক
ভাঙচুর ও লুটপাটের ঘটনা খুবই উদ্বেগ ও সন্দেহজনক

ভাঙচুর ও লুটপাটের ঘটনা খুবই উদ্বেগ ও সন্দেহজনক

বিডি নিউজ ৬৪: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় উপাসনালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা খুবই উদ্বেগ ও সন্দেহজনক। যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তিকে নষ্ট করতে এটি একটি অপকৌশল। আজ শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে এসব ন্যাক্কারজনক ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিরোধীদলীয় নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করছে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীও সরকারের সেই রাজনৈতিক স্বার্থসিদ্ধি বাস্তবায়নের শিকার।

মির্জা ফখরুল বলেন, বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর এর দায় চাপানোকে অপকৌশল হিসেবে নিয়েছে। দেশে আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মানুভূতিতে আঘাত করে মহল বিশেষের চক্রান্ত এখন দেশকে গভীর সংকটের দিকে ধাবিত করছে।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *