জল ও স্থলের যে কোনো জায়গা থেকে উড়তে পারে ইউএস-২আই বিমান। জাপানে এই বিমানটি প্রধানত ব্যবহার করা হয় যে কোনো ধরনের তল্লাশি ও উদ্ধাকার্যে। কোনো আপাতকালীন অবস্থায় এই বিমানে সেনাদের নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে বেশ কিছু উন্নত অস্ত্র রয়েছে। তারপরও জাপানের কাছ থেকে কেনা হচ্ছে ১২টি উভচর বিমান।
সূত্রের খবরে দাবি, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের তৎপরতা বাড়ানোর ক্ষেত্রে ভারতের এই বিমান কেনা সতর্ক বার্তা দেবে বলে ভাবা হচ্ছে। ভারত ইতোমধ্যেই ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এতে যথেষ্টই আতঙ্কিত চীন। তারপর আবার ভারতে আসছে এই উভচর বিমান। চুক্তি হয়ে গেলে তা হবে জাপানের কাছ থেকে ভারতের কেনা প্রথম সমরাস্ত্র। এর আগে জাপান ওই ১২টি বিমান কেনার জন্য দাম কমাতে চায়নি। এতদিনে সে দাম কমাতে সম্মত হয়েছে।
সূত্র বলছে, এলাকা দখল নিয়ে জাপান ও ভারতের সঙ্গে চীনের সংঘাত ক্রমশই বেড়ে চলেছে। এ নিয়ে আমেরিকা ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি বৈঠকের প্রস্তাব ভারত উড়িয়ে দিয়েছে। তবে ভারত প্রতি বছরই জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়ে থাকে। এতেই চিন্তিত চীন। এবার এই বিমান আরও উদ্বেগ বাড়াবে বেইজিংয়ের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল