বিডি নিউজ ৬৪: গোপন অভিসারে কিংব প্রকাশ্যে জনসমক্ষে চলছে বলিউডের হট কাপল রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের রোমান্স। শাহরুখের জন্মদিনে সম্প্রতি আলিবাগে বিশাল আয়োজন করা হয়েছিল। সেখানে নিমন্ত্রিত ছিলেন বেশ অনেকেই। রণবীর সিং এবং দীপিকা নিমন্ত্রিত থাকলেও সেখানে তাদের দেখা যায়নি! সূত্রের খবর, সেদিন একান্তে সময় কাটাচ্ছিলেন দুজন।
দীপিকার ‘’ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ ছবির ব্যস্ততা ছিল এতদিন। তবে সম্প্রতি দেশে ফিরে প্রেমিকের সঙ্গে একান্তে কিছু মুহূর্ত কাটাবেন বলেই পার্টিতে যাননি দীপিকা।
সেদিন একটু তাড়াতাড়িই ‘’পদ্মাবতী’র শুটিংস্পটে চলে যান দীপিকা। তাড়াতাড়ি শুটিং শেষ করে বেরিয়ে পড়েন রণবীরও। দুজন বাকি সময়টুকু নিভৃতে কাটান। তবে কোথায় এই সময় কাটিয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেনি সূত্র।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল