বিডি নিউজ ৬৪: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদল তিনটি নাসিরনগরে পাঠানো হয়েছে। কমিটির সদস্যরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন।
আজ শনিবার রাজধানীর মধুবাগ শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই এলাকার ওসিকে প্রত্যাহার করা হেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল