ঘড়িয়ালটিকে পদ্মায় অবমুক্ত করা হলো
ঘড়িয়ালটিকে পদ্মায় অবমুক্ত করা হলো

ঘড়িয়ালটিকে পদ্মায় অবমুক্ত করা হলো

বিডি নিউজ ৬৪: ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার পদ্মা নদীতে একটি বিরল প্রজাতির ঘড়িয়াল অবমুক্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অবমুক্ত করা হয় ঘড়িয়ালটি।

এর আগে আজ শনিবার ভোরে জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার পদ্মা নদী থেকে জাহাঙ্গীর নামে এক জেলের জালে আটকা পড়ে ঘড়িয়ালটি (কুমির প্রজাতির)। সেটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের জসীম ফোয়ারায় রাখা হয়। এরপর জেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় শহরতলির ধলার মোড় এলাকার পদ্মা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

হাজীগঞ্জ এলাকার জেলে মো. জাহাঙ্গীর বলেন, “আজ সকালে জাল টানতে গিয়ে দেখি ঘড়িয়ালটি আটকা পড়েছে। পরে ঘটনাটি সবাইকে জানাই।” ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মনদীপ ঘড়াই বলেন, “খবর পেয়ে আমরা ঘড়িয়ালটি উদ্ধার করি। পরে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।” ফরিদপুরের সামাজিক বন বিভাগের কর্মকর্তা নির্মল কুমার দত্ত বলেন, “এটি একটি বিরল প্রজাতির ঘড়িয়াল। প্রাণিটি বিলীন হয়ে যাচ্ছে। তাই পদ্মা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *