বিডি নিউজ ৬৪: নাটোরের বাগাতিপাড়ায় বিমল সরকার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে নিহতের বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিমল সরকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার পর থেকে বৃদ্ধ বিমল সরকার নিখোঁজ হন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন আজ শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “নিহত বিমল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাতের কোনো একসময় বাড়ি থেকে বের হয়ে পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল