বিডি নিউজ ৬৪: রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কামলাপুর) এএসআই রাশেদ রানা বিষয়টি জানান।
তিনি বলেন, সকালে লাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরনে চেকের লুঙ্গি ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল