যুক্তরাষ্ট্রে আল-কায়েদা নেতার মৃত্যু নিশ্চিত করল
যুক্তরাষ্ট্রে আল-কায়েদা নেতার মৃত্যু নিশ্চিত করল

যুক্তরাষ্ট্রে আল-কায়েদা নেতার মৃত্যু নিশ্চিত করল

বিডি নিউজ ৬৪: অক্টোবর মাসে চালানো এক ড্রোন হামলায় আল-কায়েদার এক নেতার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ বছর ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র আল-কায়েদা নেতা ফারুক আল-কাহতানিকে দাগী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। এই হামলায় আল-কায়েদা নেতা সহ ১৫ জন নিহত হয়। তাদের মধ্যে আল-কায়েদার স্থানীয় আফগান সদস্য, পাকিস্তানি সদস্য ও কাতারের এক সদস্য ছিলেন।

অক্টোবরের ২৩ তারিখে পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের একটি সীমান্তাঞ্চলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল-কায়েদার এক নেতা মারা গেছে বলে জানা যায়। কিন্তু বিষয়টি নিশ্চিত করেনি পেন্টাগন। আফগান সরকারের সহায়তায় যুক্তরাষ্ট্র আল-কায়েদা নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *