বিডি নিউজ ৬৪: কুষ্টিয়ার দৌলতপুরের দাঁড়েরপাড়া মাঠ থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন দৌলতপুর দাঁড়পাড়া গ্রামের শাহজাহান রহমানের ছেলে মশিউর রহমান (১৯) ও একই গ্রামের হুজুর মোল্লার ছেলে রাকিবুল মোল্লা (১৯)।
দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজন বন্ধু। এদেরকে হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছে, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছুই বলা যাবে না। মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল