বিডি নিউজ ৬৪: বাংলাদেশে পা রাখার আগেই টুইট করে জানিয়েছিলেন বাংলাদেশের এই তরুণ সেনসেশনের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। দুই টেস্টে ১৯ উইকেট নেওয়া মেহেদী এবার স্যামির সতীর্থ হয়ে খেলছেন রাজশাহী কিংসে। ইংলিশ ব্যাটসম্যানদের নাকাল করা এই বোলারকে নিয়ে স্বভাবতি উচ্ছসিত রাজশাহী কিংস অধিনায়ক।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে স্যামির রাজশাহী নামছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লার বিপক্ষে। তার আগে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যামি জানালেন মেহেদীকে নিয়ে তার ভাবনার কথা।
স্যামি বললেন, “বয়সে তরুণ হলেও মাঠে মেহেদীর পরিপক্বতার পরিচয় ইতোমধ্যেই দেখেছে ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার দারুণ পারফর্মেন্স আমি দেখেছি। আমার বিশ্বাস বিপিএলেও সে এই ধারাবাহিকতা বজায় রাখবে।”
‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের ক্রিকেটের এই নতুন সেনশেসন নিশ্চয়ই পারবেন অধিনায়কের আস্থার প্রতিদান দিতে। যদি তাই হয় তবে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার ক্রিকেটারদের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল