বিডি নিউজ ৬৪: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের উরুজগান প্রদেশে অস্ত্রধারী বিদ্রোহীদের বিরুদ্ধে এক অভিযানে প্রায় ৮০ জন জঙ্গি নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ বুধবার একথা জানায়।
প্রাদেশিক পুলিশ প্রধান ওয়ালিজান সরহাদি সিনহুয়াকে বলেন, ‘তিন দিন আগে শুরু হওয়া তালেবান বিদ্রোহী বিরোধী অভিযানে প্রাদেশিক রাজধানী লস্কর গাহে প্রায় ৮০ জন বিদ্রোহী নিহত এবং আরো প্রায় ৮০ জন আহত হয়েছে।’
তিনি জানান, সরকারি বাহিনী বিদ্রোহীদের তাড়িয়ে চার্মগড় ও সর্শাখলো এলাকা দু’টি পুনর্দখল করেছে।
এ পরিস্থিতি সম্পর্কে তালেবানদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযান : প্রায় ৮০ জন জঙ্গি নিহত
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল