মসুলে জিহাদিরা পিছু হটবে না : অডিও বার্তায় আইএস নেতা
মসুলে জিহাদিরা পিছু হটবে না : অডিও বার্তায় আইএস নেতা

মসুলে জিহাদিরা পিছু হটবে না : অডিও বার্তায় আইএস নেতা

বিডি নিউজ ৬৪: সলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল-বাগদাদি তার যোদ্ধাদের প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। ইরাকি বাহিনী মসুল নগরীতে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এক অডিও বার্তায় তিনি এ আহবান জানান। দু’বছর আগে এই নগরীতেই তিনি ‘খেলাফত’ ঘোষণা করেন।
আইএস সহযোগি আল-ফুরকান সংবাদমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় ইসলামিক স্টেট গ্রুপের এ নেতা বলেন, ‘মসুলে আইএস পিছু হটবে না।’
এক বছরেরও বেশী সময়ের মধ্যে এই প্রথমবারের মতো দেয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সেখান থেকে পিছু হটার চেয়ে এটি ধরে রাখা আপনাদের কাছে অনেক সহজ ও সম্মানের বিষয়। সেখান থেকে পিছু হটা আমাদের জন্য লজ্জার বিষয়।’
ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভেহ প্রদেশের কথা উল্লেখ করে বাগদাদি ‘সেখানকার সকল জনগণকে বিশেষ করে যোদ্ধাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় কোন ধরনের দূর্বলতার ব্যাপারে সচেতন থাকতে বলেন।’ এই প্রদেশের রাজধানী হচ্ছে মসুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *