ডোমারে সীমান্ত এলাকায় ৬ দুষ্কৃতিকারী আটক
ডোমারে সীমান্ত এলাকায় ৬ দুষ্কৃতিকারী আটক

ডোমারে সীমান্ত এলাকায় ৬ দুষ্কৃতিকারী আটক

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডোমারে আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের কাটা তারের বেড়া কেটে অবৈধ মাল পাচারের অভিযোগে ৬ দুষ্কৃতিকারীকে আটক করেছে ৫৬ বিজিবির কেতকীবাড়ী নামাজীপাড়া ক্যাম্প। আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের ডোমার থানায় সোপর্দ করে ৫৬ বিজিবি।

জানা গেছে, উপজেলার  কেতকীবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী প্রধানপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর রাতে নিয়মিত টহল দিচ্ছিল ৫৬ বিজিবির কেতকীবাড়ী নামাজীপাড়া ক্যাম্পের সদস্যরা। এসময় দুষ্কৃতিকারীরা টের পেয়ে ভারত থেকে পাচার হয়ে আসা বাইসাইকেলটি নিয়ে সীমান্ত থেকে পালিয়ে যায়। এরপর প্রধান পাড়ার কেতকীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে তারা পুনরায় সীমান্ত এলাকায় যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। এসময় বিজিবির সদস্যরা মালামালসহ হাতে নাতে ধরে ফেলে ৬ জন দুষ্কৃতিকে।

আটককৃতদের নাম: রেজওয়ানুজ্জামান চম্পক (২৫) পিতা- সৈয়দুজ্জামান রাশেদ প্রধান প্রধানপাড়া নিজ ভোগডাবুড়ী,ইউনিয়ন ভোগডাবুড়ী , জুয়েল (৩০) পিতা-মৃত: নাসির উদ্দিন, গ্রাম- চান্দখানা,কেতকীবাড়ী ইউনিয়ন, আজাদুল ইসলাম কবিরাজ (৪০) পিতা-জমির উদ্দিন, গ্রাম- চান্দখানা,ইউনিয়ন কেতকীবাড়ী , রফিকুল ইসলাম (৩৯) পিতা-মৃত নিজামদ্দিন  গ্রাম- সরকার পাড়া ডোমার, কাচুবাউ (৩০) পিতা- ঘড়াজদ্দিন কেতকীবাড়ী বোর্ডেরপার, ইউনিয়ন কেতকীবাড়ী , আনারুল ইসলাম (৪০) পিতা-মৃত: মমতাজ উদ্দিন, খারিজা গোলনা, ইউনিয়ন কালিগঞ্জ, জলঢাকা। এ সময় পালিয়ে যায় আব্দুল মালেক সুমন (৩৫) পিতা মৃত: আশরাফুল, গ্রাম- মুক্তিরহাট, ডোমার।

তাদের কাছ থেকে ৬টি মোবাইল সেট, একটি বাইসাইকেল, ৩টি টর্চ লাইট, কাটাতারের বেড়া কাটা কাচি, হ্যান্ড গ্লাভস, একজোড়া প্লাষ্টিকের বুট, গায়ে মোড়ানো প্লাষ্টিকের জামা, ঘুমানোর জন্য ত্রিপল, একটি বড় ব্যাগ, নগদ ১৯৫৮টাকা উদ্ধার করে বিজিবি সদস্যরা। জব্দকৃত মামলামালের  মূল্য ধরা হয় ৩৫৮২৮ টাকা। এদের কেতকীবাড়ী ইউনিয়নের নামাজী বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে পরে ডোমার থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে কেতকীবাড়ী নামাজী পাড়া ক্যাম্প নায়েক সুবেদার মহেন্দ্রনাথ রায় বাদী হয়ে ডোমার থানা একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে চিলাহাটি ক্যাম্পের কম্পানি কমান্ডার আফতাব উদ্দিন জানান, ভারতীয় সীমান্তের ৭৮৬/২ পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের ডোমার থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল কাঁটাতারের বেড়া কেটে পারপার করে আসছিল।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান জানান, বিজিবি ৬ দুষ্কৃতিকারীকে থানায় সোপর্দ করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *