নতুন বছরে খুলনা-বেনাপোল-কলকাতা যাত্রীবাহী রেল
নতুন বছরে খুলনা-বেনাপোল-কলকাতা যাত্রীবাহী রেল

নতুন বছরে খুলনা-বেনাপোল-কলকাতা যাত্রীবাহী রেল

বিডি নিউজ ৬৪: খুলনা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল রেলস্টেশন ভবনে সংশিষ্ট কাস্টমস, বন্দর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক হাবিবুর রহমান এ কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক বলেন, দুই দেশের সরকার প্রধান সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সুবির্ধাতে খুলনা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চালু করা হবে। এরই মধ্যে ভারতীয় রেল বিভাগ তাদের অংশে রেলওয়ের প্রয়োজনীয় অবকাঠামোর সংস্কার কাজ শুরু করেছেন।

জানুয়ারিতে যাতে এ পথে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল শুরু করা যায় সেজন্য দ্রুত আমাদের অংশে প্রয়োজনীয় সব অবকাঠামো উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে হবে।

তিনি আরও বলেন, বেনাপোলে কি কি অবকাঠামো উন্নয়ন করতে হবে এর জন্য পরামর্শ চান বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের স্ব স্ব কর্মকর্তাদের কাছে।

জানা যায়, আপাতত সপ্তাহে এ রুটে যাত্রীবাহী মৈত্রী রেল একবার ভারতে যাবে ও ভারত থেকে আবার যাত্রী নিয়ে ফিরবে। পরে গুরুত্বের উপর বিবেচনা করে রেল চলাচলের দিনক্ষণ ও স্টেশন সংখ্যা বাড়ানো হবে।
খুলনা থেকে যাত্রীরা রেলে চড়ে সরাসরি বেনাপোল পৌঁছুবে। পরে বেনাপোল রেলস্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমসের বুথে যাত্রীদের পাসপোর্ট ও ব্যাগেজ তল্লাশির আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে যাবে কলকাতার উদ্দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *