প্রেম ভাঙেনি প্রমাণ করতে পাবলিক প্লেসে চুমু খেলেন দীপিকা-রণবীর
প্রেম ভাঙেনি প্রমাণ করতে পাবলিক প্লেসে চুমু খেলেন দীপিকা-রণবীর

প্রেম ভাঙেনি প্রমাণ করতে পাবলিক প্লেসে চুমু খেলেন দীপিকা-রণবীর

বিডি নিউজ ৬৪: রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের মধ্যে যে সমস্যার কথা শোনা যাচ্ছিল, তা নিছকই গুজব। প্রমাণ করে দিলেন তাঁরা। পাবলিক প্লেসে একে অপরের হাত ধরলেন রণবীর-দীপিকা। চুমুও খেলেন। সংবাদমাধ্যমে প্রকাশ, দীপিকার বাড়ির সামনে একটি গাড়ির শোরুমে গিয়েছিলেন তাঁরা। আশপাশে কোনও ক্যামেরা নেই দেখে একে অপরের হাত ধরেছিলেন তাঁরা। শুধু হাত ধরাই নয়। দু’জন দু’জনকে চুমুও খান।

গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল, রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের দীপিকার ওপর নাকি এখন বেশ অসন্তুষ্ট রণবীর। সম্পর্কের কথা সরাসরি স্বীকার অবশ্য কখনই করেননি রণবীর। কিন্তু বেশিরভাগ সময়ই তাঁর কাজকর্ম বুঝিয়ে দিয়েছে দীপিকার প্রতি তিনি কতটা দুর্বল। কিন্তু দীপিকা কখনও এমন করেননি। সম্পর্কের কথা ঘুণাক্ষরেও যাতে কেউ জানতে না পারে, সেই চেষ্টা করেছেন বরাবর। রণবীরের অসন্তুষ্টি এখানই। তবে এও শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে নাকি অন্য কাপলের মতো সমস্যা হয়, আবার মিটেও যায়। এটাও তেমনই। রণবীর-দীপিকার পাবলিক প্লেসে চুমু খাওয়ার পর তা তো প্রমাণিত।

তবে এই প্রথমবার নয়। এর আগেও জনসমক্ষে চুমু খেয়েছেন তাঁরা। মাটারির স্ক্রিনিংয়ে ঘটেছিল ঘটনাটি। মাদারির স্ক্রিনিং থেকে বেরিয়ে দীপিকা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন তাঁর পিছু পিছু যান রণবীর। দীপিকা গাড়িতে ওঠার আগে রণবীর তাঁর দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিলেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। তারপরেই রণবীরের গালে ছোট্ট করে একটি চুমু খান দীপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *