বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরস্পরকে চরিত্র নিয়ে আক্রমণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র বাকি পাঁচ দিন বাকি আছে। শেষ মুহূর্তে দুই প্রার্থী পরস্পরকে ঘায়েল করে সুবিধা আদায় করার চেষ্টা করছেন। সবশেষ রয়টার্স/ইপসস জরিপ অনুযায়ী, ট্রাম্পের চেয়ে হিলারি ৬ পয়েন্ট এগিয়ে আছেন। তবে বিভিন্ন জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
ফ্লোরিডায় এক প্রচারাভিযানে ট্রাম্প বলেন, হিলারি দেশকে নেতৃত্ব দেওয়ার অযোগ্য। হিলারিকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন বলে আক্রমণ করেন তিনি। লাস ভেগাসে সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, আমেরিকানদের মধ্যে ট্রাম্প বিভক্তি সৃষ্টি করছেন। তিনি একজন দিয়ে আরেকজনকে ফাঁদে ফেলছেন। ট্রাম্পের জ্ঞানের গভীরতা নেই বলে উল্লেখ করেন হিলারি। পররাষ্ট্রনীতি বিষয়ে ট্রাম্পের বিভিন্ন প্রস্তাবকে কল্পনাতীত ভয়ংকর বলে অভিহিত করেন হিলারি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল